প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩১ জুলাই, ২০২৬

বেগমগঞ্জে মাদকবিরোধী প্রতিবাদ সভা ও র‍্যালী

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগমগঞ্জ উপজেলার গণিপুর ইউনিয়নে মাদক বিরোধী প্রতিবাদ সভা ও র‍্যালী  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার বানিজ্যিক শহর চৌমুহনীর ফল মন্ডিতে স্থানীয় সচেতন এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজনে নিজাম উদ্দিন হারিন ও মোহাম্মদ পারভেজ এর পরিচালনায় হাজি আমিন উল্লাহ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি ইসমাইল হোসেন, প্রধান বক্তা হিসেবে ছিলেন, আবদুল মালেক, আফতাব উদ্দিন মাসুদ, নুরুল হক, জি এস নিজাম উদ্দিন, আয়োজক কমিটির মধ্যে ছিলেন,  রেজাউল হক রেজু, মোহাম্মদ ফয়েজ উল্লাহ, মোহাম্মদ লিটন, মোহাম্মদ রিফাত, রকি, আজিম, সাদ্দাম হোসেন রুবেল, সহ আরো অনেকেই।

প্রতিবাদ সভা শেষে রেল গেইট চত্বর থেকে একটি মাদক বিরোধী র‍্যালী বের হয়ে চৌমুহনীর সাম্রাজ্য খ্যাত পোড়াবাড়িতে গিয়ে মাদক বিরোধী বিভিন্ন স্লোগান সহ মাদক বিরোধী অভিযান ও সবাইকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে। তারা অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষদের মাদক প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর