প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ আগস্ট, ২০২৬

কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখা গণমিছিল করেছে।

শনিবার(১ আগষ্ট) বিকেলে উপজেলার বসুরহাট বাজারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। গণমিছিলটি উপজেলা পরিষদ গেইট থেকে শুরু করে বসুরহাট বাজার প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিনসহ উপজেলার নেতাকর্মীরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর