
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গণভোট বাস্তবায়নের দাবিতে কবিরহাটে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে আজ এই কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি কবিরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের জিরো পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড দেখতে পাওয়া যায়।
সমাবেশে বক্তব্যে জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল এ দেশের সাধারণ মানুষের ভোটাধিকার ও স্বৈরাচারবিরোধী লড়াইয়ের এক ঐতিহাসিক অধ্যায়।
সাধারণ জনগণ তাদের বুকের রক্ত দিয়ে যে অধিকার ছিনিয়ে এনেছে, তা কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।
তারা অবিলম্বে গণভোট এর রায় বাস্তবায়নের জোরালো দাবি জানিয়ে বলেন, “জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের জন্য এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোট বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
বর্তমান প্রেক্ষাপটে জনগণের দাবি মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই সময়ের প্রধান দাবি।
অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ থেকে আগামী দিনেও দেশের গণতন্ত্র রক্ষা ও সাধারণ মানুষের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এসময় উপজেলার স্থানীয় জামায়েত ইসলামীর নেত্রীবৃন্দ উপস্তিত ছিলেন।
আপনার মতামত লিখুন :