প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ আগস্ট, ২০২৬

নোয়াখালীতে জিসপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে জনসেবামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি শাহজালাল লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সৈয়দা ফৌজিয়া হোসেন ও সাংগঠনিক সম্পাদক খলিলুল্লাহ চৌধুরী সাকিব।
জিসপ জেলা শাখার সভাপতি মো. আবদুল ছাত্তারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, সংগঠনের মূলনীতি ‘ঐক্য, উন্নয়ন ও সেবা’কে সামনে রেখে নোয়াখালীতে জিসপের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বক্তারা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় জিসপ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর