প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ আগস্ট, ২০২৬

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সোনাইমুড়ীতে জামায়াতের মিছিল

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই-সংক্রান্ত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোনাইমুড়ীতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২ আগস্ট) বিকেলে সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাইমুড়ী বাইপাস চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় গণসমাবেশ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা, উপজেলা নায়েবে আমির রহিম উল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির আব্দুল মতিন, জামায়াত নেতা হিফজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই-সংক্রান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা। দেশের গণতান্ত্রিক পরিবেশ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবি কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।

উপজেলা নায়েবে আমির রহিম উল্লাহ তাঁর বক্তব্যে গণভোটের রায় বাস্তবায়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিও তুলে ধরেন।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন বলেন, দেশের মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি জানান তিনি।

ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম তরুণ সমাজকে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে জুলাই-সংক্রান্ত হত্যাকাণ্ডের বিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হওয়ার কথা বলেন তিনি।

পৌর জামায়াতের আমির আব্দুল মতিন গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জামায়াত নেতা হিমজুর রহমানও সমাবেশে বক্তব্য দেন। তিনি জুলাই-সংক্রান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকেরা অংশ নেন। কর্মসূচিকে ঘিরে সোনাইমুড়ী বাইপাস চত্বরে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।

আয়োজকরা জানান, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই-সংক্রান্ত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর