প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ আগস্ট, ২০২৬

মাদকের বিরুদ্ধে সব চেয়ারম্যানকে কঠোর হতে হবে: এমপি বরকত উল্লাহ বুলু

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সেই সাথে সকল ইউনিয়নের চেয়ারম্যানরা মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

রবিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ কায়েসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এইসব কথা বলেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভুমি কমিশনার মোহাম্মদ সাহাদাত হোসেন, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামচ্ছুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা হাসান খায়ের ভুইয়া, উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, পৌরসভা বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকী সহ আরো অনেকেই।

সভা শেষে বীর মুক্তিযোদ্ধা দাফন কাপন বাবদ চেক বিতরণ করা হয় এবং সকল চেয়ারম্যানদের পক্ষ থেকে সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুকে ফুলেল শুভেচছা দেওয়া হয়।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। মাদক, চুরি, ছিনতাই, কিশোর অপরাধ ও যানজট নিরসনে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর