
নিজস্ব প্রতিবেদক : এপেক্স ক্লাব অব নোয়াখালীর উদ্যোগে এপেক্স গ্লোবাল বৃক্ষরোপণ দিবস-২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুর ১২টায় মাইজদী হাউজিং সড়কের পাশে এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
কর্মসূচিতে এপেক্স ক্লাব অব নোয়াখালীর সভাপতি, সাধারণ সম্পাদক, ক্লাবের সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করার আহ্বান জানান তারা।
এপেক্স ক্লাব অব নোয়াখালীর পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা ও অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বার্তায় বলেন, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সেবামূলক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :