
রাসেদ বিল্লাহ চিশতী, স্টাফ রিপোর্টার : মাদকবিরোধী সফল অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তারের স্বীকৃতিস্বরূপ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে অর্থ পুরস্কার প্রদান করেছে জেলা পুলিশ প্রশাসন।
রোববার (২ আগস্ট) জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলামের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন। এ সময় অভিযানে অংশ নেওয়া ডিবি পুলিশের অন্যান্য সদস্যদেরও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
জানা যায়, গত ৩০ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর লিংক রোডের ইসলামিয়া মাদ্রাসা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে ১২ কেজি গাঁজাসহ মো. আতিকুল্যা আতিক (৫৫) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত সামসুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল পরীক্ষা করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও একই দৃঢ়তা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :