প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ আগস্ট, ২০২৬

চৌমুহনীতে বাসে অভিযান, ৩শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

সিনিয়র স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তায় ঢাকা থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে  চৌমুহনী চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার আবদুর রহমান সদর উপজেলার সল্যা ঘটাইয়া এলাকার বাসিন্দা আবদুর রব ছেলে।

ডিবি পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে নোয়াখালীগামী ‘একুশে’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় মো. আবদুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর