প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ আগস্ট, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই আমাদের স্বাধীন-সার্বভৌম উপহার দিয়েছেন : বরকত উল্লাহ বুলু

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের একটি মানচিত্র এনে দিয়েছেন, একটি পতাকা এনে দিয়েছেন, আমাদের একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র এনে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
দুপুরে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বাবুপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজুমদার হাট জিয়া স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ইয়াছিন বাবুলের সঞ্চালনায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ইউছুপ মোল্লার সভাপতিত্বে আনোয়ার হোসেন মিঠুর মাঠ পরিচালনায় আরো অতিথি হিসেবে ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, জাতীয় বাদী কৃষক দলের চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ সহ আরো অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শকে ধারণ করে তরুণ প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখে। তাই সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শকসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর