প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ আগস্ট, ২০২৬

কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোট গণমিছিল করেছে।

বুধবার (৫ আগষ্ট) বিকেলে উপজেলার বসুরহাট বাজারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। গণমিছিলটি উপজেলা পরিষদ গেইট থেকে শুরু করে বসুরহাট বাজার প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিনসহ জোটের বিভিন্ন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে শুধু স্মরণে সীমাবদ্ধ রাখলে চলবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নের মাধ্যমেই জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা বাস্তবায়ন সম্ভব। একই সঙ্গে তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর