প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ আগস্ট, ২০২৬

চাটখিলে ওয়ারিশি সম্পত্তি দখলের অভিযোগে মানববন্ধন, গ্রেফতারের দাবি

উপজেলা সংবাদদাতা, চাটখিল : চাটখিল উপজেলায় ঘুষের মাধ্যমে ওয়ারিশি সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে পৌর তহসিল ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়কে প্রভাবিত করার অভিযোগে আব্দুল লতিফের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় চাটখিল উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে ভুক্তভোগী ও স্থানীয়দের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আব্দুল লতিফ ঘুষের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রভাবিত করে ওয়ারিশি সম্পত্তি জবরদখলের চেষ্টা করছেন। এ ঘটনায় তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল লতিফের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন

  • . এর আরও খবর