
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র গঠনে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য হাফেজ মাওলানা নজীর আহমাদ।
বৃহস্পতিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্সের একটি চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা উত্তর শাখার ২০২৭-২৮ সেশনের দায়িত্বশীলদের শপথ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা সভাপতি মাওলানা খোরশেদ আলম ত্বলহার সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নজীর আহমাদ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতা ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, দেশ গঠনের স্বার্থে সেই ঐক্য ভবিষ্যতেও অটুট রাখতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক অনৈক্য ও অস্থিরতা সৃষ্টি হলে ফ্যাসিস্ট শক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পেতে পারে। তাই জাতীয় স্বার্থে সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখা সময়ের দাবি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুফতী মোহাম্মদ আছেম, মুফতী মঈনুদ্দিন তৈয়বপুরী এবং ইউসুফ হাজারী।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটির পরিচিতি ও দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওলানা খোরশেদ আলম ত্বলহা নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা খোরশেদ আলম ত্বলহা। সহসভাপতি হয়েছেন মাওলানা কামাল উদ্দিন, মাস্টার নেয়ামত উল্লাহ ও মুফতী মোহাম্মদ ইব্রাহিম। সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, যুগ্ম সেক্রেটারি আলাউদ্দিন এবং সহকারী সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা সাখাওয়াত উল্লাহ ও মাওলানা নুরুদ্দীন আমানতপুরী, দপ্তর সম্পাদক মাওলানা বেলায়েত হোসাইন, অর্থ ও প্রকাশনা সম্পাদক ডা. সাদ্দাম হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুল কুদ্দুস বিন ফযল, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক মাওলানা সালাউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান আল মাদানী, শিল্প ও বাণিজ্য সম্পাদক হাফেজ মাওলানা মামুনুর রশিদ, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক আবু মাসরুর, সহ-প্রচার সম্পাদক মাওলানা মিজানুর রহমান আতিকী, সহ-দপ্তর সম্পাদক মাওলানা শিব্বির আহমাদ, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা ইব্রাহিম, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাঈদ বিন মুস্তাফিজ এবং সহ দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাওলানা মুহাম্মদ মাঈনুদ্দিন, মাওলানা নুরুল্লাহ, মাওলানা আবু বকর ও মাস্টার ইউসুফ। তবে প্রচার সম্পাদক, ছাত্রী ও মহিলা সম্পাদক এবং একটি সদস্যপদ পরবর্তীতে ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :