প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ আগস্ট, ২০২৬

বেগমগঞ্জে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে নরোত্তমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি হাসান তৈয়ব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মনির হোসেন মনির।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক, মানবিক ও শিক্ষানুরাগী ইমরান হোসেন আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন নরোত্তমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি আবদুল আহাদ, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণ ও মফিজ উল্লাহ মেমোরিয়াল একাডেমির সামনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও স্থানীয় জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কর্মসূচিতে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর