প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ আগস্ট, ২০২৬

কোম্পানীগঞ্জে রাজনৈতিক সংঘাত ও কার্যালয় ভাঙচুর: ১০ নেতাকর্মীর বিরুদ্ধে যুবদল নেতার মামলা

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে স্থানীয় বিএনপি কার্যালয়ে হামলা ও সংঘাতের অভিযোগে ১০ জনের নাম উল্লেখসহ ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। যুবদল নেতা ওমর ফারুক বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এই মামলাটি দায়ের করেন।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাতে পুরোনো বিরোধের জেরে সিরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন জামায়াত আমীর আবুল হাসেমের ছেলে মুজাহিদের সাথে এক ছাত্রদল কর্মীর স্থানীয় সিরাজপুর পিএল একাডেমী মাঠে কথা-কাটাকাটি হয়। এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে ছাত্রদল কর্মীরা এক শিবির কর্মীকে মারধর করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় রাত ১১টার দিকে জামায়াত ও শিবিরের কর্মীরা সংঘবদ্ধ হয়ে স্থানীয় বিএনপি কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। তারপর যুবদলের কর্মীরা একটা মিছিল বের করে পরে তারা ও স্থানীয় জামায়াতের অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া যায়।

​মামলার এজাহারনামীয় প্রধান আসামিরা হলেন- সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হাসেমের ছেলে মুজাহিদ (২৮), শিবির কর্মী শিহাব উদ্দিন (২৫), রেদওয়ান (১৯), মারুফ (১৮), সজীব (১৮), সিয়াম (২০), রিয়াদ (২৫), আবু জাহেদ (২১), জামায়াত কর্মী মাস্টার (৩০) এবং এনায়েত উল্যাহ (৩৫)। এছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

​এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, লিখিত এজাহার পাওয়ার পর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ও এজাহারনামীয় আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান পরিচালিত হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর