প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ আগস্ট, ২০২৬

প্রস্তুতি ম্যাচে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পর্ক নেই: ইউএনও

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীনারায়ণপুর স্কুল মাঠে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি প্রস্তুতিমূলক ফুটবল ম্যাচে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার সঙ্গে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মদনমোহন উচ্চ বিদ্যালয় ও দুর্গাপুর এ. মতিন দাখিল ফাজিল মাদ্রাসার মধ্যে একটি প্রস্তুতিমূলক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ইউএনও মো. কায়েসুর রহমান বলেন, এটি দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যকার একটি প্রস্তুতিমূলক ম্যাচ ছিল। কিছু স্থানীয় গণমাধ্যমে ঘটনাটিকে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সঠিক নয়। প্রস্তুতি ম্যাচের ঘটনাকে ওই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন

  • . এর আরও খবর