প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ আগস্ট, ২০২৬

অতীতের ভুল নিয়ে মুখ খুললেন শাকিব খান

ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান। অভিনেতার সিনেমার পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও দর্শকের আগ্রহের শেষ নেই। অভিনেতা তার ব্যক্তিজীবনের নিয়ে খুব বেশি কথা বলেন না। তবে প্রায় সময় বিভিন্ন সাক্ষাৎকারে তিনি ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়ে আসেন।

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে নিজের অপূর্ণ প্রেমের কথা বলেন। আর এবার অভিনেতা তার অতীতের ভুল নিয়ে মুখ খুললেন।

সম্প্রতি একটি টেলিভিশনে শাকিব খান দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা ও ব্যক্তিজীবন এবং চলচ্চিত্র শিল্প নিয়ে খোলামেলা কথা বলেছেন। আলাপচারিতার একপর্যায়ে অভিনেতার কাছে তার অতীতের ভুল নিয়ে জানতে যাওয়া হয়। শাকিব খানও অকপটে স্বীকার করেন তার অতীতের ভুল গুলো নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় এখন সেই ভিডিও ভাইরাল। অনেকে বলছেন, তবে কি শাকিব অপু বা বুবলীকে ইঙ্গিত করেছে। তবে অভিনেতা সে বিষয়ে বলেননি, তিনি একাধিক ভুলের কথা জানালেও সেগুলো কী সেটা খোলাসা করেননি।

জীবনে কোনো ভুল করেছেন কি না এমন প্রশ্নের জবাবে শাকিব খান অকপটে বলেন, অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। এমনকি এখন দেখি আমি কিছু না জানালেও সেটা নিয়ে আলোচনা হয়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে।

কেন জীবনে এমন ভুল এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ওই যে- কপাল। সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো জীবন আরও মসৃণ হতে পারতো। আসলে প্রত্যেক মানুষেরই ভুল হয়। যখন নিজের সঙ্গে বসি আমি জীবনের হিসাব-নিকাশ করি। কিন্তু অনেক কিছু চাইলেও পরিবর্তন করা সম্ভব না, আসলে এসব আমাদের হাতে নেই ।

সাক্ষাৎকারের এক পর্যায়ে ইঙ্গিতে সঞ্চালক শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়েও জিজ্ঞাসা করেন।

শাকিব খান স্পষ্ট বলেন, তারা দুজন আমার জীবনের একটা অংশ। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।

অন্যদিকে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রসঙ্গে তিনি জানান, আজকাল কোনো ঘটনা ঘটার আগেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় এমন ঘটনার সঙ্গে তার নাম জড়ায় যার সঙ্গে তার সম্পর্ক নেই। আর এ কারণেই তিনি এখন এখন অনেকটা অন্তর্মুখী হয়ে গেছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর