প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ আগস্ট, ২০২৬

সেনবাগে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরাফাত (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার নলুয়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আরাফাত বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শিশু আরাফাতের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একই সঙ্গে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

আরও পড়ুন