প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ আগস্ট, ২০২৬

সাবেক এমপি আবু নাছের চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি  আবু নাছের চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দোয়া মাহফিল করা হয়েছে।

রোববার (০৯ আগস্ট) অনুষ্ঠানে স্কুলটির প্রতিষ্ঠা ও আবু নাছের চৌধুরীর নানা অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিদ্যালায়টির প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, সিনিয়র শিক্ষক স্বপন চন্দ্র মজুমদার, মিলন চন্দ্র দাস, ফাতেমা খাতুন, হোসনে আরা প্রমূখ।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবু নাছের চৌধুর কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজ বর্তমান নাম কোম্পানীগঞ্জ সরকারি কলেজ, আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। ২০১১ সালের ৮ আগষ্ট তিনি লস আ্যাঞ্জেলসে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর