প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ আগস্ট, ২০২৬

দাগনভূঞায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট পরিচালনা

দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার বিকেলে বেকের বাজারের ফেনী-নোয়াখালী মহাসড়কের উপর হাট বসানো নিয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। এসময় দাগনভূঞা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইসমাইল হোসেনসহ সঙ্গীয় ফোর্স মোবাইল কোর্টে সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহাসড়কে হাট বসলে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। যানজট নিরসনে প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন। সরকারি নির্দেশ অমান্য করে রাস্তা দখল করলে আইনগত ব্যবস্থা নেওয়াসহ সংশ্লিষ্ট বিষয়ে সকলকে সর্তক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন

  • . এর আরও খবর