প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ আগস্ট, ২০২৬

বেগমগঞ্জে যুবদল নেতা সোহেলকে গুলি: জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের যুবদলের সাধারণ সম্পাদক মো. সোহেলকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সোমবার বিকেলে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রকিবুর রহমান সম্রাটের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রুস্তম আলী। উপজেলার বাংলাবাজারে  গোপালপুর ইউনিয়ন ও জিরতলী ইউনিয়ন যুবদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় আরো বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহিন উদ্দিন রাজু,  বেগমগঞ্জ উপজেলা সেস্বাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম,  সদস্য সচিব মো. ফারুক আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রুবেল, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক ইমন সহ আরো অনেকেই।

বক্তারা যুবদল নেতা সোহেলকে গুলি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন। রাজনৈতিক মত পার্থক্যের কারণে হামলা, গুলি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের চৌকিদার বাড়িতে যুবদল নেতা সোহেলকে গুলি করার অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর