প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ আগস্ট, ২০২৬

রায়পুরে ২০৪ পিস ই’য়াবাসহ নারী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০৪ পিস ই’য়াবা ট্যাবলেটসহ রোকেয়া আক্তার খুকি (৩৭) নামে এক নারীকে আ’টক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে রায়পুর উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরপাতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে রোকেয়া আক্তার খুকির বসতবাড়ির উঠানে অ’ভিযান চালায়। এ সময় তার হেফাজত থেকে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আ’টক করে ডিবি পুলিশ।

আটক রোকেয়া আক্তার খুকি পূর্ব চরপাতা এলাকার আব্দুল করিমের স্ত্রী।

এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা’মলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

  • . এর আরও খবর