প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ আগস্ট, ২০২৬

এসএসসি ফলাফলে শীর্ষে সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয়

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ২৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাসের হার ও জিপিএ-৫ অর্জনে উল্লেখযোগ্য বৈচিত্র্য দেখা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, পাসের হারে শীর্ষে রয়েছে সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয়, আর জিপিএ-৫ অর্জনেও প্রতিষ্ঠানটি সবার ওপরে অবস্থান করছে।

ফলাফল অনুযায়ী, সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয় ৯৯ দশমিক ২৮ শতাংশ পাসের হার নিয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে সর্বোচ্চ ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে হাজী মোকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৭ দশমিক ৮২ শতাংশ এবং একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

তৃতীয় স্থানে রয়েছে নবীপুর উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের পাসের হার ৯৫ দশমিক ৬২ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার ৯০ শতাংশের বেশি। এসব প্রতিষ্ঠানে ১ থেকে ৯ জন পর্যন্ত শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

অন্যদিকে, ফলাফলের দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে নবীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, যেখানে পাসের হার মাত্র ১৯ দশমিক ৪৪ শতাংশ। এছাড়া ডমুরুয়া জাফর আহমেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাসের হার ২১ দশমিক ৯৫ শতাংশ। অর্থাৎ, এ দুই প্রতিষ্ঠানে প্রায় পাঁচজন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

এ ছাড়া উপজেলার কয়েকটি প্রতিষ্ঠানের পাসের হার ৬০ থেকে ৮০ শতাংশের মধ্যে রয়েছে।

জিপিএ-৫ অর্জনে এগিয়ে যারা
জিপিএ-৫ অর্জনের দিক থেকেও সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয় শীর্ষে রয়েছে। প্রতিষ্ঠানভিত্তিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হলো সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয় – ১১ জন, ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয় – ৯ জন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় – ৬ জন, বিজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয় – ৬ জন,  মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় – ৫ জন, নবীপুর উচ্চ বিদ্যালয় – ৪ জন, সেবারহাট শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় – ৪ জন, সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয় – ৩ জন, তেমুহনী আবদুর রশিদ উচ্চ বিদ্যালয় – ২ জন, বাতাকান্দী আদর্শ স্কুল অ্যান্ড কলেজ – ২ জন, গাজীরহাট উচ্চ বিদ্যালয় – ১ জন,  কুতুবেরহাট টি.এ. উচ্চ বিদ্যালয় – ১ জন।

শীর্ষ তিন প্রতিষ্ঠান: সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয় – ৯৯.২৮% — জিপিএ-৫: ১১ জন, হাজী মোজাম্মেল হোসেন উচ্চ বিদ্যালয় – ৯৭.৮২% জিপিএ-৫: ১ জন, নবীপুর উচ্চ বিদ্যালয় ৯৫.৬২%  জিপিএ-৫: ৪ জন।

আরও পড়ুন

  • . এর আরও খবর