
নিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, বিএনপির রাজনৈতিক কর্মসূচি হরতাল অবরোধ চলছে। এর মধ্যে ২৮ অক্টোবর থেকে ২৬ নবেম্বর পর্যন্ত বিএনপি ডাকা হরতাল বা অবরোধের নামে ৩৮২ যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এই ছাড়া তেমন কোন মিছিল বা সভা সমাবেশ অথবা আন্দোলন কারোই চোখে পড়ে নাই। সুতরাং এইটা কোন আন্দোলন বা রাজনৈতিক আন্দোলন হতে পারে না।
এমনটাই দাবি করেছেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক এডভোকেট দেলোয়ার হোসেন মিন্টু। বিএনপির হরতাল অবরোধের বিরুদ্ধে নোয়াখালী জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করা হয়েছে। নোয়াখালী জেলা শহর মাইজদীতে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক শ্রমিক লীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে মাইজদী শহর প্রদক্ষিণ করে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, বিএনপি জামায়াত আন্দোলনের ডাক দিয়ে পালিয়ে যায়। হটাৎ বেরিয়ে এসে চোরাগোপ্তা হামলা করে জনগণের যান মালের উপর হামলা, জনগণের উপর হামলা, যানবাহনের উপর হামলা করে বিপুল পরিমাণ জনগণের সম্পদ ধ্বংস করে পালিয়ে যাওয়া রাজনীতি হয় না।
বিএনপি জামায়াত আন্দোলনের নামে যতদিন এই অবৈধ অসাংবিধানিক হরতাল অবরোধের নামে জ্বালাও পড়াও আগুন সন্ত্রাস যতদিন করবে, আমরা জনগণের যানমাল রক্ষা করতে আগামী ৭ জানুয়ারী পর্যন্ত রাজপথে আছি এবং থাকবো।
জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনা এবং জননেতা ওবায়দুল কাদের ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী বিএনপি জামায়াতের হাত থেকে দেশ ও জনগণকে রক্ষা করার জন্য রাজপথে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করে যাবো।
আপনার মতামত লিখুন :