প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ আগস্ট, ২০২৬

মাইজদীতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ সভা

সিনিয়র স্টাফ রিপোর্টার : জেলা পুলিশ লাইন্সে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএমের উপস্থিতিতে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে এ সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সভায় ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান সুবিধা-অসুবিধা এবং বিভিন্ন বাস্তব সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান অতিথি। পাশাপাশি দীর্ঘমেয়াদি পদক্ষেপ প্রয়োজন—এমন বিষয়গুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন তিনি।

সভায় ডিআইজি শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও জনসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিশেষ কল্যাণ সভাটি সঞ্চালনা করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

এর আগে সকালেই প্রধান অতিথি আবদুল কুদ্দুছ চৌধুরী নোয়াখালী জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন ও পরিবেশবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তিনি এ কর্মসূচিতে অংশ নেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর