বিদ্যুৎ সাশ্রয়ে মাইজদীতে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

উপজেলা সংবাদদাতা, সদর : বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী মাইজদীর সব শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট প্রতিদিন রাত ৮টার মধ্যে বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৭টার পর কোনো দোকান বা শপিংমলে অতিরিক্ত আলোকসজ্জা করা যাবে না। একই সময়ের মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ডও বন্ধ রাখতে হবে।
এছাড়া দেশের সব মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা কমানোর উদ্দেশ্যে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের পর দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা এবং অতিরিক্ত আলোকসজ্জা চালু রাখা যাবে না। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :