
উপজেলা সংবাদদাতা, সোনাইমুড়ী : সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছাব্বির হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (২০ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে সোনাইমুড়ী থানাধীন বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বজরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ছাব্বির হোসেনের বসতঘরের পশ্চিম কক্ষে অভিযান পরিচালনা করেন। এ সময় তাকে আটক করে দেহ তল্লাশি করলে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ছাব্বির হোসেন সোনাইমুড়ী উপজেলার উত্তর বজরা এলাকার বাসিন্দা। তার বাবা নুর নবী এবং মা রৌশন আক্তার।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ছাব্বির হোসেনের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :