
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাটে অসহায় ও প্রবীণ ব্যক্তির পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন।
জীবনযুদ্ধে ক্লান্ত ও অসচ্ছল ওই বৃদ্ধকে নতুন করে স্বাবলম্বী করে তুলতে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে সংগঠনটি।
দীর্ঘদিন ধরে শাহজীরহাট এর বাসিন্দা মো. মানিক (৫৩) ওই বৃদ্ধ চরম আর্থিক অনটন ও মানবিক সংকটের মধ্য দিয়ে চলছেন, বয়সের ভারে কঠোর পরিশ্রম করা সম্ভব না হলেও পরিবার চালানোর তাগিদে তিনি উপার্জনের পথ খুঁজছিলেন।
বিষয়টি ‘সেবার আলো ফাউন্ডেশন’এর স্বেচ্ছাসেবকদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন, সংগঠনের সদস্যরা বৃদ্ধের হাতে তুলে দেন ব্যবসা ও জীবিকা নির্বাহের প্রয়োজনীয় সামগ্রী।
এর মাধ্যমে তিনি এখন থেকে সম্মানজনকভাবে নিজের আয়ের পথ সুগম করতে পারবেন।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে শাহাজিরহাট বাজার কমিটির সহ-সভাপতি কাজী বোরহান উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বার্সেলোনা গ্রুপ চেয়ারম্যান আবদুল হালিম মানিক।
সুবিধাভোগী মো: মানিক বলেন,আমি খুব অসহায় মানুষ, যারা অর্থ দিয়ে আমাকে এই দোকানের ব্যবস্থা করে দিয়েছে তাদের ধন্যবাদ।তাদের দোয়া করি আল্লাহ যেন তাদের সব সময় ভালো রাখে। মানুষের জন্য কাজ করতে পারে।
দোকান হস্তান্তর ও উদ্বোধন শেষে অথিতি ও সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমরা চাই সমাজে যেন কোনো মানুষ অবহেলায় বা অভাবের কারণে অসহায় বোধ না করেন।
আমাদের লক্ষ্য হলো শুধুই ক্ষণিক সাহায্য করা নয়, বরং মানুষকে আত্মনির্ভরশীল করে তোলা। এই বৃদ্ধ বাবার মুখে একটু হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত।
সামাজিক এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা জানান, তরুণদের এই ধরণের ইতিবাচক কাজ সমাজ পরিবর্তনের বার্তা দেয় এবং সমাজে বিত্তবানদের এমন কার্যক্রমে এগিয়ে আসার অনুপ্রেরণা জোগায়।
এসময়ে উপস্থিত ছিলেন সংগঠণের সেচ্ছাসেবী ইসহাক আলী রাজু, মো. সাহেদ, ইমরান নাজির, সাইফুল ইসলাম নিশাত, শামীম, হাসনাত, হাসানসহ বাজারের ব্যবসায়ী ও সাধারন মানুষ।
আপনার মতামত লিখুন :