• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩

হাতিয়া উপজেলায় স্বাস্থ্যসেবায় অমূল পরিবর্তন

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় স্বাস্থ্যসেবায় আগের চেয়ে মান অনেকটাই পরিবর্তন হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমেন সাহা ২০২৩ সালের পহেলা জানুয়ারি হাতিয়া উপজেলায় যোগদান করেন। যোগদানের পর তিনি বেশকিছু প্রদক্ষেপ গ্রহন করেছেন এবং তা কার্যকর করেন। যার ফলে অতীতের চেয়ে বর্তমানে এই উপজেলার সর্বস্তরের মানুষ অনেক ভালো এবং উন্নত সেবা পাচ্ছে।

বিশেষ করে হাসপাতালের অভ্যন্তরে দালাল চক্র নির্মূল করা, হাসপাতাল এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখা, সকল প্রকার অনৈতিক লেন-দেন বন্ধ করা, হাতিয়া উপজেলার মানুষের আজন্ম লালিত স্বপ্ন ব্লাড ব্যাংক চালু করা-যার ফলে ইউজার ফি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়া, ২৪ ঘন্টা নরমাল ডেলিভারি ও সিজারিয়ান সেকশন নিশ্চিত করা, রোগীদের খাবারের মানোন্নয়ন করা, হাসপাতাল এলাকায় পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা, নৌ এ্যাম্বুলেন্স এবং ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা।

এছাড়াও হাসপাতালে মাতৃদুগ্ধ কর্ণার, মুক্তিযোদ্ধা কর্ণার চালুকরণ, দীর্ঘদিন অ-ব্যাবহৃত এক্সরে এবং আল্ট্রা মেশিন চালু করণ সহ নানারকম কার্যক্রমের মাধ্যমে প্রশংসিত হচ্ছেন হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌমেন সাহা।

ডা. সৌমেন সাহা দৈনিক নোয়াখালীর কথা কে বলেন, তিনি যতদিন এই উপজেলায় দায়িত্বরত থাকবেন, ততদিন সর্বোচ্চ চেষ্টা করবেন হাতিয়া উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে।

আরও পড়ুন

  • . এর আরও খবর