
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাট উপজেলায় দীর্ঘদিন ধরে কৃত্রিম জলবদ্ধতা সৃষ্টি করা আলোচিত ‘রিক্সাওয়ালার দোকান,সংলগ্ন খালের বাঁধ অপসারণ করেছে স্থানীয় প্রশাসন ও প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ করে তৈরি করা এই অস্থায়ী মাটির বাঁধটি সরিয়ে নেওয়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির আশা করছেন এলাকার হাজার হাজার মানুষ।
কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ‘রিক্সাওয়ালার দোকান’ নামক স্থানের ওপর দিয়ে প্রবাহমান খালটি এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম।
ঐ স্থানে একটি কালভার্ট নির্মাণের জন্য এই বাঁধটি দেয়া হয় ২০২৪ সালে।
তবে স্থানীয় নানা অজুহাতে সেখানে খালের গতিপথ রোধ করে এতে সামান্য বৃষ্টিতেই কবিরহাট ও পার্শ্ববর্তী এলাকার বসতবাড়ি, রাস্তাঘাট এবং কৃষিজমি প্লাবিত হয়ে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হতো।
পরিস্থিতি পর্যালোচনা করে পানি নিষ্কাশনের পথ সুগম করতে এেক্সিবেটর (ভেকু) এনে বাঁধ অপসারণ কার্যক্রম চালানো হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন বাঁধ সরিয়ে নেওয়ায় আটকে থাকা পানি দ্রুত সরতে শুরু করেছে। দীর্ঘদিন পর খালের স্বাভাবিক প্রবাহ ফেরায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
তবে কেবল একটি বাঁধ অপসারণই যথেষ্ট নয় উল্লেখ করে বাসিন্দারা জানান, এলাকার সব ছোট-বড় খাল স্থায়ীভাবে খনন ও দখলমুক্ত করা না গেলে স্থায়ী সমাধান মিলবে না।
এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে খালটির সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণ ও পুনরায় যেন কেউ বাঁধ দিতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
এসময়ে উপস্থিত ছিলেন নোয়াখালী ৫ আসনের এমপি ফখরুল ইসলাম, নোয়াখালী ৪ আসনের এমপি শাহাজান, কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার পূদম পুস্প চাকমা, কবিরহাট থানার অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়াসহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :