প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ আগস্ট, ২০২৬

চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার
চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ, নোয়াখালীতে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এবং বার্ষিক অন্তঃক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু সিনা ছৈয়দ তারেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোঃ ওমর হাফিজ, উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সেলিম রেজা, আহ্বায়ক, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এবং মোহাম্মদ সাইফুল ইসলাম, সম্পাদক, শিক্ষক পরিষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ শওকত আকবর ভূঁঞা, আহ্বায়ক, বার্ষিক অন্তঃক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক এবং চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বিন্দুগণ উপস্থিত ছিলেন। এ সময় পুরো মিলনায়তনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক এবং অন্তঃক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে গান, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন কলেজের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে তাদের সম্পৃক্ততা শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কলেজ স্টাফ ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দিনব্যাপী আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আরও পড়ুন

  • . এর আরও খবর