প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ আগস্ট, ২০২৬

কোম্পানীগঞ্জ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে কোম্পানীগঞ্জ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশনের (CEAA) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

‘ঐক্যে শক্তি, দক্ষতায় সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা, র‍্যালি, বৃক্ষরোপণ এবং প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠিত  হয়।

দিনব্যাপী আয়োজনে সংগঠনের সদস্য, প্রকৌশলী, স্থপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রকৌশলী ও স্থপতিদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কোম্পানীগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

পরে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সবশেষে প্রকৌশলী ও স্থপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ।

উল্লেখ্য, ২০২৫ সালে প্রতিষ্ঠিত কোম্পানীগঞ্জ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করে।

আরও পড়ুন

  • . এর আরও খবর