
উপজেলা সংবাদদাতা, সদর : হরিনারায়ণপুর রেলস্টেশন ও রসিদ কলোনি এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক অভিযানে গাঁজা সেবনের অপরাধে চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
আটক ও দণ্ডপ্রাপ্তরা হলেন মো. আকাশ (২১), মো. মিলন (২০), রাফিউল ইসলাম (২৮) ও রাহাত হাসান (২৯)।
অভিযান সূত্রে জানা যায়, সদর উপজেলার হরিনারায়ণপুর রেলস্টেশন ও রসিদ কলোনি এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
মাদকবিরোধী টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে জনবহুল ও মাদকপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয়রা মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :