প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩১ আগস্ট, ২০২৬

৪০ বছরের পুরোনো ব্রিজ ভেঙে দুর্ভোগে লাখো মানুষ

স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আটিয়াবাড়ি ব্রিজটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ। প্রায় ৪০ বছরের পুরোনো এই ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। অবশেষে ব্রিজটি ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে এলাকার মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা।

স্থানীয়দের দাবি, আটিয়াবাড়ি, ভাবিয়াপাড়া, কেইয়া, কাঠালি, পাস্তুয়া, কাবিলপুর ও চিলাদি সহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এটি। প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ এই পথ ব্যবহার করেন।

এলাকাটিতে রয়েছে একটি স্কুল, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাদ্রাসা। এছাড়া বিভিন্ন এলাকার মানুষ আটটি মসজিদে যাতায়াতেও এই সড়ক ব্যবহার করেন।ব্রিজটি ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা। জরুরি মুহূর্তে রোগীকে হাসপাতালে নিতে গিয়ে বিকল্প ও দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে। এতে সময়ের পাশাপাশি বাড়ছে মানুষের ভোগান্তি।

এ সময় উপস্থিত ছিলেন বারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুর হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণের প্রয়োজন থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এইছাড়াও স্থানীয়রা প্রধানমন্ত্রী সহ সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক ও প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করেন।

স্থানীয়দের দাবি, জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত আটিয়াবাড়ি ব্রিজটি পুনর্নির্মাণ করে এলাকার মানুষের নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হোক।

আরও পড়ুন

  • . এর আরও খবর