প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাইজদীতে বর্ণাঢ্য র‍্যালি

উপজেলা সংবাদদাতা, সদর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শহর মাইজদীতে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিটি মাইজদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ। কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান বলেন, “আর যাই করি, জনগণের যেন ক্ষতি না হয়।” তিনি জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

কর্মসূচিতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর