
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্তসহ ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে সিআর সাজা গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত মোঃ সোহেল (৩৫) রয়েছেন। এছাড়া ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় আব্দুর রাজ্জাক (৪৫), ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ইমরান হোসেন মিলন ওরফে ছেদা মিলন (২৪), মারামারি সংক্রান্ত নিয়মিত মামলায় এ.বিএম মাঈন উদ্দিন রাজু (৪০), চুরি মামলায় আব্দুল আউয়াল ওরফে ইমন (২৪) ও ইমরান হোসেন ওরফে রায়হান (১৯) এবং মাদক সেবনকারী সন্দেহে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় হারুন অর রশিদ সজিব (২১)-কে গ্রেফতার করা হয়।
সেনবাগ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :