প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩

এপেক্স ক্লাব অফ মেঘনার কমিটি গঠিত সভাপতি রহিম, সেক্রেটারি রাসেল

নিউজ ডেস্ক : মোঃ আবদুর রহিমকে সভাপতি ও নাসিম উদ্দিন রাসেল সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর করে এপেক্স ক্লাব অফ মেঘনা ২০২৪ এপেক্স বর্ষের কমিটি গঠন করা হয়েছে।

১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহ-সভাপতি এপেক্স মোঃ জাহাঙ্গীর হোসেন, জুনিয়র সহ-সভাপতি এপেক্স মোঃ সোলেয়মান রিয়াজ, আইপিপি এপেক্স মোঃ মহসীন খান, ট্রেজারার এপেক্স মোঃ তৌহিদুল ইসলাম, সার্ভিস ডিরেক্টর এপেক্স মোঃ সামছুল হুদা সাবু, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপেক্স আকলিমা মুন্নী, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর জহিরুল হক চৌধুরী রতন, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্স মোঃ ওমর আলম, সার্জেন্ট এন্ড আরমস এপেক্স শাহাদাৎ হোসেন রুবেল।

এপেক্স নিজাম উদ্দিন পিন্টু, এপেক্স পাশা, এপেক্স শাহরিয়ার জামানসহ জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষনা করেন নির্বাচন কমিশনের আহবায়ক এপেক্স ডিজি ইলেক্ট ২০২৪ মোঃ জমিস উদ্দিন।

নির্বাচন কমিশনের অন্যন্যা সদস্যরা হলেন এপেক্স ইয়াছিন সুমন ও এপেক্স হাবিব সুমন।

আরও পড়ুন

  • . এর আরও খবর