প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : চট্টগ্রামের হাটহাজারীতে প্রশিক্ষণকালে ট্যাংক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বক্কর সিদ্দিক পিয়াসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার  (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

এর আগে, সকাল ১১টায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে নিহতের মরদেহ মাইজদী ভুলুয়া স্টিডিয়ামে নিয়ে আসা হয়।

পরে অনুষ্ঠিত জানাজায় সর্বস্তরের হাজারও মানুষ অংশ নেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য নিহত হন এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত সেনাসদস্য আবু বক্কর সিদ্দিক পিয়াস ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। তিনি কবিরহাট উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি সর্দার বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বৃদ্ধ বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। নিহতের ১৮ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পিয়াসের অকালমৃত্যুতে এলাকায় গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, এবং সরকারকে এই পরিবারের দায়িত্ব নেয়ার অনুরোধ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর