
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : স্পন্দন মেন্টাল হেলথ সাপোর্ট নেটওয়ার্কের উদ্যোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রহমান।
দিবসটি পালনের মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং সংকটে থাকা ব্যক্তিদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন :