
স্টাফ রিপোর্টার : মাইজদীতে আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা শাখার নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি শাহ সুফি সৈয়দ মোদাচ্ছের হোসাইনী মাসুক চিশতী (মাঃ)-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সচিব আল্লামা সাদেকুর রহমান খান।
সভায় বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা শাখার নবগঠিত কমিটির উপদেষ্টা ও সাবেক সভাপতি আল্লামা অধ্যক্ষ শামসুদ্দোহা, সহসভাপতি আল্লামা মুফতি আবদুল আলিম আল কাদেরী, সাধারণ সম্পাদক হাজী মো. দেলোয়ার হোসেন নয়ন, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির জেলা সভাপতি অ্যাডভোকেট মিরাজ উদ্দিন জুয়েল, চিশতিয়া খানকাহ শরিফের প্রতিষ্ঠাতা মো. নুরুল ইসলাম টংকু, বায়তুশ সাইফ ইসলামি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান জিহাদী, ডাক্তার মাওলানা মো. হারুনুর রশীদ, হাজী জসিম উদ্দিন, মো. ইসমাইল হোসেন সিরাজী, হেলাল উদ্দিন আল কাদেরী ও পীরজাদা আলা উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সাদেকুর রহমান খান বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী নোয়াখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। এ লক্ষ্যে জেলার প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পাশাপাশি সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে।
তিনি বলেন, পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে সুন্নি মতাদর্শ প্রচার এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় জেলার নয়টি উপজেলা থেকে আগত আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে নাতে রাসুল (দঃ) পরিবেশন করেন শায়ের সৌরভ হোসেন আশিকী। ফটোসেশনের দায়িত্ব পালন করেন মো. সামিউল ইসলাম আজিম চিশতী।
পরে মিলাদ, কিয়াম ও মুনাজাতের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি হয়।
আপনার মতামত লিখুন :