প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি।

শনিবার দুপুর ১২টায় বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রাজু ও সহ-সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিনের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান জিল্লুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসুর) কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির।

অনুষ্ঠানে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা মহি উদ্দিন এবং ওয়েস্ট ব্যাংক কলেজের প্রভাষক জিয়াউল হক জিয়া।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর