প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬

কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা সংবাদদাতা, কবিরহাট : কবিরহাট উপজেলায় বিউটি আক্তার (৩৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

এ অভিযোগ করেছেন নিহতের ছোট ভাই মো. সুরুজের।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজুরগাঁও গ্রামের স্বামী মাহবুবুল হকের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিউটি আক্তার উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নুর সোনাপুর গ্রামের মৃত আবদুল মালেকের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষে জানালার গ্রিলের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন বিউটি আক্তার। পরে তার স্বামী ও ছেলের বউ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন।

এ ঘটনায় নিহতের স্বামী মাহবুবুল হক (৪৫) পলাতক রয়েছেন বলে জানা গেছে।

কবিরহাট থানার এসআই (নিরস্ত্র) মো. শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর