
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শ্রীশ্রী গণেশ পূজা, বিদ্যার্থী বিদায়ী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শ্রীশ্রী গণেশ পূজা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানকে ঘিরে নোবিপ্রবি ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এতে অংশ নেন।
আয়োজকরা জানান, ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আপনার মতামত লিখুন :