
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো উন্নত চিকিৎসাসেবার প্রত্যয় নিয়ে নির্মিত ‘ইসলামিয়া হাসপাতাল’।
সুপ্রসিদ্ধ চিকিৎসকদের সমন্বয় ও আধুনিক চিকিৎসাতন্ত্রের সমাহারে স্থানীয় জনগোষ্ঠীর দ্বারে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাসপাতালটির যাত্রা শুরু হলো।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির শুভ সূচনা করা হয়।
ফিতা কেটে নতুন এই চিকিৎসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সম্মানিত অতিথিবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইসলামিয়া হাসপতালের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার পুদম পুস্প চাকমা, কবিরহাট থানার অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া, কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস কে দেব নাথ।
সঞ্চালনায় ছিলেন অত্র হাসপতালের ব্যবস্থাপনা পরিচালক আরাফাতের রহমান হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কবিরহাট ও পার্শ্ববর্তী এলাকার মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইসলামিয়া হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষ করে জরুরি চিকিৎসা, নির্ভুল ডায়াগনস্টিক সেবা এবং মা ও শিশুর চিকিৎসায় এটি নতুন আশার সঞ্চার করবে। এতদিন ধরে জটিল চিকিৎসার জন্য দূর-দূরান্তে ছুটে যেতে হওয়া সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন :