
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধনের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জেলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক নির্মিত এ বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী উপকেন্দ্রটির উদ্বোধন করেন। ৩৩,০০০/১১,০০০ ভোল্ট এবং ১০/১৪ এমভিএ ক্ষমতাসম্পন্ন এ উপকেন্দ্রটি নির্মাণ করেছে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি।
নতুন এ উপকেন্দ্র চালুর ফলে নোবিপ্রবিতে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা ও নিরবচ্ছিন্নতা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহজনিত প্রতিবন্ধকতা কমবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়ার প্রেক্ষাপটে নতুন উপকেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শ্রেণি কার্যক্রম, গবেষণা, ল্যাবরেটরি, আবাসিক হল ও প্রশাসনিক কার্যক্রমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ উপকেন্দ্র কার্যকর ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :