
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে মো. শরিফ নামের এক মাদকসেবিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইরফানুল হক চৌধুরী।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবগঠিত ১০ নং ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাজী জয়নাল ড্রাইভারের বাড়ির জয়নাল ড্রাইভারের বসতঘরে ওই অভিযান পরিচালনা করা হয় ।
এসময় মাদক সেবনের বেশ কিছু সরঞ্জাম, কয়েকটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় ।
এসময় কোন মাদক উদ্ধার করতে না পারলেও আটক মোঃ শরিফ নিজে মাদক (ইয়াবা) সেবন সেবন করেন বলে ম্যাজিষ্ট্রেট ও পুলিশের নিকট স্বীকার করে।
অভিযানে অংশ নেওয়া এক্সকিউটিব ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ থানা পুলিশের এসআই আবদুল লতিফ ও আব্দৃুর রউফ জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,আটক মোঃ শরিফ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর টেকনাফে কর্মরত বিপ্লব নামের এক সদস্যদের মাধ্যমে সোহাগ নামের অপর এক মাদক কারবারি দীর্ঘদিন থেকে টেকনাফ থেকে মাদক ইয়াবা সংগ্রহ করে সেনবাগের মোঃ শরিফর মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
পুলিশের নিকট খবর আসে ইয়াবার একটি বড় চালান সেনবাগে প্রবেশ করেছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা নবগঠিত ১০ ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইয়ারপুর কাজী জয়নাল ড্রাইভারের বসতঘরে অভিযান চালান,উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইরফানুল হক চৌধুরীর নেতৃত্বে সেনবাগ থানার এসআই মোঃ আবদুল লতিফ ও এসআই মোঃ আব্দুর রউফের নেতৃত্ব সঙ্গীয় পুলিশ ফোর্স।
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত ইয়ারপুর ইউনিয়নের প্রশাসক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুল ইসলাম, ১ নং ওয়ার্ড মেম্বার সানা উল্লাহ ও আবু সালে মোঃ ওয়াসিম,গণমাধ্যম কর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অভিযানে মাদক (ইয়াবা) সেবনের কথা স্বীকার করায় আটক সোঃ শরিফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা নগদ অর্থ দন্ড দিয়ে কারাগারে প্রেরণের জন্য সেনবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এসময় বেশ কয়েক জন মাদক কারবারির নাম ঠিকানা জানতে পারেন আভিযানিক দল। পুলিশ জানায় প্রাপ্ত নামগুলো বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :