প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬

ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের ২০২৬– ২০২৮ মেয়াদের ১০১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির গৌরবময় আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকার গুলশান-১-এর মেজবান ডাইন রেস্টুরেন্টে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবগঠিত কার্যকরী কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

নবগঠিত  কমিটির সাংগঠনিক সম্পাদক খালেদ মামুন ও সহ-সাংগঠনিক সম্পাদক বিজয় চন্দ্র শীলের পরিচালনায় সভায়  আবুল হাসনাত মোঃ মহসীন জুয়েলকে সভাপতি (ব্যাচ ১৯৯৪) এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আবু নাছের (ব্যাচ ১৯৯৫) দায়িত্ব গ্রহণ করেন।

তাঁদের নেতৃত্বে ২০২৬–২০২৮ মেয়াদের ১০১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
নবগঠিত কার্যকরী কমিটির আত্মপ্রকাশের পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

এসময় উপস্থিত  ছিলেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবিএম শাহাদাত হোসেন ও অ্যাডভোকেট আক্তার জাহান। এছাড়াও কার্যকরী কমিটির অনেক সম্মানিত সদস্য উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে এসোসিয়েশনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা, সদস্যদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতা এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণে করণীয় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর