প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬

সোনাইমুড়ীতে স্বপ্নদেখি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল আড়াই হাজার শিক্ষার্থী

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :: সোনাইমুড়ীতে স্বপ্নদেখি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে তৃতীয় থেকে দশম শ্রেণির আড়াই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সোনাইমুড়ী হামিদিয়া কারিমিল মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সহযোগিতা করে সোনাইমুড়ীর আল খিদমাহ হাসপাতাল।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা তাঁদের।

পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন স্বপ্নদেখি ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম সিরাজী, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আকরাম হোসেন এবং সাধারণ সম্পাদক এম এ মোতালেব। এ ছাড়া ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন জয়নাল আবেদীন।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন এবং পড়াশোনায় আগ্রহী করে তুলতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস ও শিক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর