
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ ইউসুফ রাজুর স্মরণে চৌমুহনীতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র এলডিপির অর্থায়নে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও বীর বিক্রম কর্নেল অলি আহমেদ এর পুত্র অধ্যাপক ওমর ফারুক।
বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর জেলা এলডিপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে জেলা এলডিপির সভাপতি অধ্যাপক সাহাব উদ্দিন ভূঁইয়া সার্বিক ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র এলডিপির অর্থায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী শাখার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গণী চৌধুরী মহল, চৌমুহনী শহর জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ জসিম উদ্দিন সহ আরো অনেকেই।
পরে যুক্তরাষ্ট্র এলডিপির অর্থায়নে আর্থিক অনুদানের চেক পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় এলডিপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত ইউসুফ রাজুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
আপনার মতামত লিখুন :