প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবির নীলদিঘীতে লাইফ জ্যাকেট কর্ণার স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি :: ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নীলদিঘীতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে লাইফ জ্যাকেট কর্ণার স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নীলদিঘীর পাড়ে এসব কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সম্ভাব্য নতুন কমিটির শীর্ষ পদপ্রত্যাশী আলজকি হোসেন।

কর্মসূচির অংশ হিসেবে নীলদিঘীতে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য লাইফ জ্যাকেট কর্ণার স্থাপন করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়।

শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

  • ক্যাম্পাস এর আরও খবর